1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছাতকে মুক্তাক্ষরের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’র জন্মাষ্টমী উদযাপন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন সিলেট উশু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় চাইনিজ উশু ফাইটার স্কুলেরা খেলোয়াড়দের সংবর্ধনা খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’ সিলেট সিটি নির্বাচন ঘিরে বাড়ছে সম্ভাবনার হিসাব-নিকাশ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত ‘দাপ্তরিক চেয়ারে জনপ্রতিনিধি বসতে পারেন? রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রটোকল ও দায়িত্ববোধ’

সিলেটে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমে এ ‘শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের সভাপতি নীহার রঞ্জন দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি অনিরুদ্ধ দাস বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, মানবপ্রেম, ন্যায়, সত্য ও ধর্মের শিক্ষা নিয়ে আলোচনা করেন। শ্রীকৃষ্ণের দর্শন ও আদর্শ মানবজীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথ দেখায়। তাঁর শিক্ষা অনুসরণ করে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিলেট গীতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজবিকাশ দেবরায়, নিম্বার্ক আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ডা. বনদীপ লাল দাস, সাধারণ সম্পাদক অশোক রঞ্জন চৌধুরী, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শংকর কুমার দেব, সদস্যসচিব অসীম কুমার সিংহ বাবলু, সাবেক আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সাবেক সদস্যসচিব রাজীব কুমার দেব, বর্তমান যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কান্তি দাস।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাসসহ অতিথিবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট