1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট’র জন্মাষ্টমী উদযাপন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন সিলেট উশু চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় চাইনিজ উশু ফাইটার স্কুলেরা খেলোয়াড়দের সংবর্ধনা খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’ সিলেট সিটি নির্বাচন ঘিরে বাড়ছে সম্ভাবনার হিসাব-নিকাশ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত ‘দাপ্তরিক চেয়ারে জনপ্রতিনিধি বসতে পারেন? রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রটোকল ও দায়িত্ববোধ’ সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন

৮ম চায়না এম্বাসেডর কাপ উশুতে অংশগ্রহণ করবে সিলেটের চাইনিজ উশু ফাইটার স্কুলের ৭ জন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিতব্য ‘৮ম চায়না এম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে দল ঘোষণা করেছে ‘চাইনিজ উশু ফাইটার স্কুল, সিলেট’।

আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর ২০২৬ ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দু’দিনব্যাপী এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সিলেট অঞ্চলের প্রতিনিধিত্ব করতে একটি শক্তিশালী উশু দল প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটের দলটি জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় ‘দলগত তাউলু উশু প্রদর্শন’ ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। মনোনীত স্কোয়াডের ৯ জন সদস্য হলেন, মো: তোফায়েল হোসেন, মো: আরাফাত হোসেন, মো: রিফাত হোসেন, জোনাকী তানহা নুসরাত জাহান নদী, সাজনিন আক্তার সাদিয়া, মিশ্রাত জাহান আনিসা, রাইয়ান ইসলাম সাইদ।

উশু দলের ম্যানেজারের দায়িত্ব পালন করবেন মো: জাকির আহমদ এবং কোচের দায়িত্বে থাকবেন শরীফা আক্তার হেনা। সম্প্রতি স্থানীয় প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করা দলটি জাতীয় পর্যায়েও সিলেটের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। জাতীয় এ আসরে ভালো ফলাফল অর্জনে দলটির খেলোয়াড়রা কঠোর অনুশীলন সম্পন্ন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট