1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সিটি নির্বাচন ঘিরে বাড়ছে সম্ভাবনার হিসাব-নিকাশ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত ‘দাপ্তরিক চেয়ারে জনপ্রতিনিধি বসতে পারেন? রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রটোকল ও দায়িত্ববোধ’ সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে পবিত্র সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ অডিটরিয়ামে এ কনফারেন্সের আয়োজন করা হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা: শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার। এসময় তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনে মানবতা, ন্যায়বিচার, সততা, সহনশীলতা, ক্ষমা, দয়া ও পরোপকারের যে অনন্য দৃষ্টান্ত রয়েছে, তা আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয়। বিশেষ করে চিকিৎসক সমাজের জন্য মহানবী (সা.)-এর মানবসেবা ও মানুষের প্রতি ভালোবাসার আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কনফারেন্সে মূখ্য সীরাত আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী স্কলার ও লেখক মুফতি আলী হাসান উসামা।

তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের ওপর বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। আল-কুরআনের সূরা আল-আহযাব-এর ২১ নম্বর আয়াতের উদৃতি (‘অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর মধ্যে রয়েছে সর্বাত্তম আদর্শ’) স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজজীবনের সর্বক্ষেত্রে সাফল্য ও শান্তি অর্জনে বিশ্বনবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। একজন চিকিৎসক কিংবা স্বাস্থ্যসেবক হিসেবেও মানবিক ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে আত্মনিয়োগ করতে সীরাতের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা: ওয়েছ আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: তহুর আবদুল্লাহ চৌধুরী।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ জামে মসজিদের ইমাম মাওলানা জাদুল আহমদ। নাতে রাসুল (স.) পাঠ করেন শিল্পী হেলাল আহমদ। কনফারেন্সে কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট