1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’ বিশ্বনাথে মাদ্রাসার নাম বদল, রফিক-রুহেলকে ঘিরে প্রশ্ন সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর জেলরোডস্থ একটি অভিযাত রেস্টুরেন্টের হলরুমে ২ বছর মেয়াদি নতুন এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে আগামী ২ বছর মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্ট কমার্শিয়াল অডিট মো: মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ অফিসার মো: আব্দুল হক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অশোক রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি মোঃ আব্দুল হক, হুসেন আহমদ, মোঃ এখলাছুর রহমান, সুদীপ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রমথ সরকার, আব্দুল মুকছিত চৌধুরী, সন্তোষ কপালী, মোঃ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মোঃ ফজলুর রহমান, শিল্প, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ যায়েদুর রব চৌধুরী, প্রবাসী সম্পাদক নিরঞ্জন দাস, সদস্য মোঃ নুরুল হক, মোঃ শওকতুল ইসলাম, নুরুল হুদা চৌধুরী, শরীফ উদ্দিন আহমদ, মোঃ ফয়জুর রহমান।

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে রণ করে নেওয়া হয়।

পরে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তাঁদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। এবং অবসরপ্রাপ্তদের পেনশনের টাকা সময়মতো না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মৃত্যুবরণকারী কর্মকর্তাদের স্মরণে শোক প্রস্তাব করা হয় এবং ১মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট