1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটে হামলায় আবেদ রাজাকে প্রধান আসামি করে মামলা মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত: কে. এম. মিনহাজ উদ্দিন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক সিলেটে সর্বধর্মের ১১তম বাৎসরিক মহোৎসব ও ‘দয়াময় নাম’ প্রচার ২৭ আগস্ট বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, সরকারি কর্মচারীরা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে আরও সুন্দর পরিবেশ তৈরি করা প্রয়োজন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এই দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশের ফুটবল অঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে কাজ করতে চাই। দেশের ফুটবলের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবল সংগঠন, প্রতিষ্ঠান ও অংশীজনদের সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের ফুটবলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নগরীর সিলেট জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় ও সিলেট জেলা শাখার যৌথ উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের যৌথ সভাপতিত্বে ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার সাধালন সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমছু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট বিভাগীয় জেলা শাখার প্রধান চেয়ারম্যান আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো: হালিমুর রেজা চৌধুরী, মামুন, ছোওয়াব আলী, আব্দুল জব্বার, মাহবুবুর রহমান রুবেল, সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো: আতাউর রহমান, সিলেট জেলা ছাত্রদল নেতা ফাহিম আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জোবের হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক হাসনাইন চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এবং বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির বিভাগীয় ও সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি মোঃ আব্দুল সাত্তারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট