1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটে হামলায় আবেদ রাজাকে প্রধান আসামি করে মামলা মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মহান আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত: কে. এম. মিনহাজ উদ্দিন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক সিলেটে সর্বধর্মের ১১তম বাৎসরিক মহোৎসব ও ‘দয়াময় নাম’ প্রচার ২৭ আগস্ট বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। সমতা, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার কর্মীরা দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, সমাজের সাধারণ, অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় মানবাধিকার কর্মীদের সবসময় সোচ্চার থাকতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা বাস্তবায়নে মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানবাধিকার কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, নতুন মেয়াদের আইডি কার্ড গ্রহণের মাধ্যমে সংগঠনের প্রতিটি কর্মীর দায়িত্ব আরও বেড়ে গেল। এই পরিচয়পত্র শুধু পরিচয়ের প্রতীক নয়, বরং এটি মানুষের অধিকার রক্ষায় দায়িত্ব পালনের একটি অঙ্গীকার।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে নতুন মেয়াদের ‘আইডি কার্ড বিতরণ-২০২৬’ অনুষ্ঠানে ভার্চুয়ালির মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সহকারী মহাসচিব মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ-এর ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সদর দপ্তর (ঢাকা)-এর সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি এম. এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন, সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের কেন্দ্রীয় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাস।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: মুসলেহ উদ্দিন আহমদ, মীর্জা রেজওয়ান বেগ, আলহাজ্ব ডা: এম এ রকিব, শ্যামল চৌধুরী, মো: খালেদ মিয়া, শফিকুর রহমান শফিক, গোলাম আজম মঞ্জু, শিরিন আক্তার চৌধুরী, মোছাম্মত রুনা সুলতানা, শফিকুর রহমান, আল মামুন খান, নৃরেন্দ্র সিংহ, কামনা সীষ দাস বাপ্পু, মো: ইউসুফ সেলু, আব্দুল ওয়াদুদ প্রমুখ। আলোচনা পর্ব শেষে বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সকল সদস্য ও দায়িত্বশীলদের হাতে অফিসিয়াল আইডি কার্ড তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট