1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ চালিবন্দর বিষহরি মন্দিরে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের শামীমকে সংবর্ধনা প্রদান ৫৪ বছর পরেও ওসমানীকে মুক্তিযুদ্ধে অবদানের জন্য দেয়া হয়নি ‘স্বাধীনতা পদক’ পুবালী ব্যাংকের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস মদিনা মার্কেট’ ক্যাম্পেইন শুরু হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জালালাবাদ থানার ৪১ সদস্যের কমিটি গঠন সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত স্কলার্সহোম মেজরটিলা কলেজে ক্ষুদে শিক্ষার্থীদের বর্ণিল বর্ষাবরণ অনুষ্ঠিত ঈর্ষণীয় ফলাফল অর্জন করা দিয়া ইবনাত একজন আদর্শ মানুষ হতে চান সিলেটে চাঁদাবাজ ও মাদক কারবারি যুবলীগ নেতা খুকু ও তার সহযোগীসহ জেল হাজতে প্রেরণ সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন

বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ, বিশেষ দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান।

এছাড়া মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ ও দপ্তর সম্পাদক আবু সুফিয়ান পাঠানসহ বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিল শেষে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাঙ্গণে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতারাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট