1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সংবর্ধনা ও জরুরি সভা খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার দায়িত্বশীল সভা ব্যবসায়ী আব্দুস সাত্তারসহ ৩ জনের হত্যাকাণ্ডে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের শোক গোলাপগঞ্জে আলহাজ্ব এম এ হারিছ স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তানভীর কারাগারে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সংবর্ধনা স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিজ্ঞান ও প্রযুক্তির নানা প্রকল্প প্রদর্শন জামালগঞ্জের নাহিয়ান পাশা নীরবের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন নিসচা সিলেট জেলা শাখার নতুন দপ্তর সম্পাদক ইবনে জাহান তানভীর

সিলেট শিক্ষা বোর্ডের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরীকে অবসরজনিত সংবর্ধনা প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা এবং নবযোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মো: শহীদুল আলম-এর অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে নগরীর উপশহর পয়েন্টস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবরের সভাপতিত্বে ও সিলেট শিক্ষক বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো: তাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী, নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর মো: শহিদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন, কলেজ পরিদর্শক শেখ মো: নজরুল ইসলাম, বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো: তারেক, সিস্টেম এনালিস্ট সরকার মো: আতিকুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায়, সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাবেক সভাপতি নিরঞ্জন সিংহ প্রমুখ।

এছাড়াও বিদায়ী চেয়ারম্যানের সহধর্মিণী জান্নাতুল ফেরদৌস এবং কন্যা নাজিবা তাবাসসুম কৃতজ্ঞতাসূচক অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষা বোর্ড মসজিদের ইমাম করেন আব্দুছ সালাম এবং বৈদিকমন্ত্র পাঠ করেন সহকারী ক্রীড়া কর্মকর্তা দেবল চন্দ্র দাস।

সিলেট শিক্ষা বোর্ড পরিবারের পক্ষ থেকে বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরীকে সম্মাননা স্মারক এবং নবযোগদানকৃত চেয়ারম্যান প্রফেসর মোঃ শহীদুল আলমকে অভ্যর্থনা স্মারক প্রদান করেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।

অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন রায়হানা আক্তার, শিপ্রা সুত্রধর, রাবিয়া বেগম, এমপ্লয়িজ ইউনিয়ন এর সহ-সম্পাদক আব্দুল মানিক, অর্থ সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ।

উক্ত আয়োজনে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন এর পক্ষে সার্বিক সহযোগিতা করেন সহ সভাপতি প্রেমেন্দ্র কুমার রায়, সাংগঠনিক সম্পাদক আমিনুল বাশার, প্রচার ও সাহিত্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান এবং দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট