1. mushfaqurrahman99@gmail.com : Mushfiqur Rahman : Mushfiqur Rahman
  2. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  3. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  4. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ হৃদয়ে সিলেট সম্পাদকের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ দক্ষিণ সুরমায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেলের নগদ অর্থ সহায়তা গোলাপগঞ্জে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বাশিস সিলেট জেলা ও মহানগর কমিটির প্রতিবাদ সভা একপাশে আতশবাজির উৎসব, অন্যপাশে নিঃশ্বাসের কঠিন যুদ্ধ… শাহজালাল (রঃ) মাজারে স্বর্ণালঙ্কারসহ আটক ২ নারী চোর শ্রুতি সিলেট রজতজয়ন্তী বর্ষে শুক্রবার ‘শরৎ উৎসব’ কুশিয়ারায় বালু উত্তোলন নিয়ে উত্তেজনা,সংবাদ সংগ্রহে সাংবাদিকদের বাধা ও হুমকি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘বেদবার্তা’র মোড়ক উন্মোচন স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

ব্যবসায়ী আব্দুস সাত্তারসহ ৩ জনের হত্যাকাণ্ডে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সিনিয়র সহ-সভাপতি, মেসার্স আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনার মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গত ১২ আগস্ট (বুধবার) সকালে শহরের রায়নগরস্থ (বাসা নং- মিতালী-১১১) নিজস্ব বাসভবনে জনাব মোঃ আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকা এক পৈশাচিক ও নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

তাঁদের এই অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সকল সদস্য ও নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

একইসঙ্গে, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট