
জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর সিলেট জেলা কমিটির নতুন দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইবনে জাহান তানভীর।
সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত নতুন কমিটির তালিকা থেকে এ তথ্য জানানো হয়।
সংগঠন সূত্রে জানা যায়, সিলেট অঞ্চলে সড়ক দুর্ঘটনা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক আন্দোলনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন দায়িত্ব প্রাপ্তির পর প্রতিক্রিয়া জানিয়ে ইবনে জাহান তানভীর সংগঠনের শীর্ষ দায়িত্বশীলদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে সিলেটে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সামাজিক আন্দোলনকে বেগবান করতে সংবাদকর্মী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
Leave a Reply