1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বারের কারামুক্তি ও ফুলেল সংবর্ধনা পল্লীকবি জসীমউদ্দিন-এর ‘কবর’ কবিতার শতবছর উপলক্ষ্যে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনা সভা সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন চেয়ারম্যান প্রার্থী তামিম জুবায়ের মিনহাজ জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীকে জাসদ ও যুব জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা জুলাই গণঅভ্যুত্থানে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: মিফতাহ্ সিদ্দিকী অসুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী ভিপি বলেছেন, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে তাদের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে। জকিগঞ্জের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, বরং সিলেটের মাটিতে থেকেও নিজ জন্মমাটির কল্যাণ সাধনই আমাদের মূল লক্ষ্য হতে হবে। সুখে-দুঃখে জকিগঞ্জবাসীর পাশে দাঁড়াতে ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’ যে ইতিবাচক সামাজিক আন্দোলন গড়ে তুলেছে, তা সত্যি প্রশংসনীয়। ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও আর্তমানবতার সেবায় এ সংগঠনকে আরও সুসংগঠিত হয়ে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আমাদের অর্জিত সাফল্য ও সামাজিক অবস্থান তখনই সার্থক হবে, যখন আমরা এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব। বিশেষ করে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অসচ্ছল রোগীদের নিয়মিত চিকিৎসা সহায়তা প্রদান একটি অত্যন্ত মহৎ কাজ। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাই আপনারা এ ধরনের সেবামূলক প্ল্যাটফর্মের পাশে দাঁড়িয়ে মানবিক কাজগুলোকে আরও বেগবান করুন।

তিনি আরো বলেন, বিগত পাঁচ বছরে ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’ শুধু একটি সামাজিক সংগঠন হিসেবে নয়, বরং সিলেটে বসবাসরত জকিগঞ্জবাসীর জন্য একটি পারিবারিক আস্থার ঠিকানা হিসেবে পরিচিতি লাভ করেছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আমাদের মূল শক্তি। ভবিষ্যতে জকিগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, করোনাকাল বা বন্যার মতো দুর্যোগে ত্রাণ বিতরণসহ বহুমুখী সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

শুক্রবার (৭ আগস্ট) রাতে নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট শহরে অবস্থানরত জকিগঞ্জের চাকরিজীবী ও ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং দরিদ্র রোগীদের মধ্যে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর সভাপতি শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. রুহেল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাইদ। ইসলামী সংগীত পরিবেশন করেন স্টুডিও ফোকাসের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মুজিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, সার্ক ইন্টারন্যাশনাল কলেজের প্রিন্সিপাল মুহি উদ্দিন ফারুক, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ড. মুস্তাফা আহমদ আজাদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, সিলেটস্থ জকিগঞ্জ পেশাজীবী ফোরামের সদস্যসচিব ড. ফয়জুল হক, ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমদ, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী এবং বিশিষ্ট ব্যাংকার ফয়সল আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন একাডেমাস কোচিং সেন্টারের পরিচালক খালেদ হোসেন, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি শোয়েব আহমদ, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের প্রচার সম্পাদক খালেদ আহমদ এবং ধর্মবিষয়ক সম্পাদক গুলজার আহমদ।

অনুষ্ঠানে দরগাহ বাহারপুর দারুল আজহার মাদরাসার পরিচালক আব্দুল হামিদ জালাল, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দরিদ্র রোগীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয় এবং পূর্বনির্ধারিত একজন শিক্ষার্থীর আগামী ৬ মাসের পড়াশোনার খরচ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট