1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরি, ৪ দিনেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ তৃনমূলে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন সম্ভব:লিটন আহমদ সিলেটে উশু ক্যাম্পিংয়ের উদ্বোধন রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বারের কারামুক্তি ও ফুলেল সংবর্ধনা

জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুগান্তকারী অধ্যায়। দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐতিহাসিক ইতিহাস রচনা করেছে। আগামী দিনে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এই ঐক্যের রাজনীতি অক্ষুণ্ণ রেখে সবাইকে একযোগে কাজ করে যেতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় ঐক্যকে সুদৃঢ় করতে হবে। নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে আমাদের সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বাংলাদেশ গড়ায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

শনিবার (৮ আগস্ট) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জিয়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন, জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা হাজী উসমান গনি, জিয়া সংসদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি জেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন খান, সাংগঠনিক সম্পাদক মো: আজমল খান, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, অন্যতম নেতা প্রভাষক শাহ আলম তুহিন, আল আসমাউল হাছনা খান। আমন্ত্রিত অতিথি সাবেক ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন আব্দুল লতিফ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে একটি নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে জিয়া সংসদ ও বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট