1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া মঞ্চ গোলাপগঞ্জ উপজেলার ৬৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাংবাদিক দুলাল হোসেনের বাসায় চুরি, ৪ দিনেও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ তৃনমূলে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে কাঙ্খিত উন্নয়ন সম্ভব:লিটন আহমদ সিলেটে উশু ক্যাম্পিংয়ের উদ্বোধন রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম মেম্বারের কারামুক্তি ও ফুলেল সংবর্ধনা

করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক আয়কর রিটার্ন জমা নিশ্চিতকরণ, আধুনিক কর ব্যবস্থার সাথে সঙ্গতি রক্ষা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত কার্যকর।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কেবল রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোনো ধরনের জটিলতা বা ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা। আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন ও আইনগত খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি। সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।

শনিবার (৮ আগস্ট) বিকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল।

এসময় উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো: গোলাম কিবরিয়া, সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)। প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট