1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ এসোসিয়েশন এর কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) সোমবার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়।

কবি মোঃ তাজুল ইসলাম ২৮ ভোট পেয়ে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নিরঞ্জন সিংহ ২০ ভোট লাভ করেন।

মোট আটটি পদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন সাধারণ সম্পাদক, প্রেমেন্দ্র কুমার রায় সহ সভাপতি, মোঃ আব্দুল মানিক, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল বাশার, সাংগঠনিক সম্পাদক, মোঃ মনিরুজ্জামান, সাহিত্য ও প্রচার সম্পাদক, খোদেজা খাতুন, অর্থ সম্পাদক এবং  মোঃ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হন।

উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার হিসেবে সিস্টেম এনালিস্ট  সরকার মোঃ আতিকুর রহমান এবং হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় দায়িত্ব পালন করেন।উক্ত নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে বিদ্যালয় পরিদর্শক  আবু মুসা মোঃ তারেক, প্রিসাইডিং অফিসার হিসেবে মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার  জুবায়ের আরেফিন, সহকারী প্রিসাইডিং অফিসার  পঙ্কজ মল্লিক দায়িত্ব পালন করেন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী পরীক্ষা সংক্রান্ত জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতা এবং প্রধান তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অত্র শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট