1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’ সিলেট সিটি নির্বাচন ঘিরে বাড়ছে সম্ভাবনার হিসাব-নিকাশ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত ‘দাপ্তরিক চেয়ারে জনপ্রতিনিধি বসতে পারেন? রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রটোকল ও দায়িত্ববোধ’ সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আশা করি নতুন কমিটির নেতৃত্বে সিলেট গ্রীন সিটি ক্লাব তাদের সেবামূলক কার্যক্রম আরও বেগবান করবে।

শনিবার (১৯ জুলাই) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে রোটারি ক্লাব অফ সিলেট গ্রীন সিটির ২০২৬-২৭ রোটারি বর্ষের প্রথম সাধারণ সভা ও আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নবগঠিত কমিটির সভাপতি রোটারিয়ান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ আতিকুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পীর আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দিদার আহমেদ পিএইচএফ, সহ-সভাপতি কৃপেশ দেবনাথ, জহিরুল ইসলাম জহির পিএইচএফ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন আরিফ এবং চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস মোঃ আহসান হুসাইন।

এছাড়াও ক্লাব পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর মোঃ কবিরুল ইসলাম পিএইচএফ, পরিচালক (ক্লাব সার্ভিস) মোঃ ইয়াহিয়া আহমেদ পিএইচএফ (সিপি), পরিচালক (মেম্বারশিপ চেয়ার) মোঃ আনোয়ার হুসাইন পিএইচএফ, পরিচালক (ফাউন্ডেশন) মাহমুদ আলম এমপিএইচএফ, পরিচালক (ক্লাব এক্সিকিউটিভ) আলমগীর হুসাইন পিএইচএফ, এবং ক্লাব সদস্য মোঃ খাইরুল ইসলাম ও মিলন আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্য ক্লাব থেকে আগত আমন্ত্রিত রোটারিয়ান ও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ সিলেট কীন ব্রিজের সভাপতি মামুনুর রশীদ মামুন, রোটারি ক্লাব অফ রাইজিং স্টারের সভাপতি রোহেল আহমেদ, রোটারি ক্লাব অফ পাইওনিয়ারের সভাপতি আলহাজ্ব আজাদ উদ্দিন, রোটারি ক্লাব অফ সিলেট নর্থের রোটারিয়ান কাজী ওমর ফারুক, রোটারি ক্লাব অফ সিলেট রাইজিং স্টারের সৈয়দ মুফাজ্জল ইমাম (রাহেল), রোটারিয়ান মোঃ নজরুল আলম, রোটারি ক্লাব অফ সিলেট পাইওনিয়ারের আজাদ উদ্দিন এবং রোটারি ক্লাব অফ সিলেট নর্থের তুহিন আহমেদ। অনুষ্ঠানে ক্লাবের বিদায়ী সভাপতি জহিরুল ইসলাম জহির নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান মোঃ আলমগীর হোসেনের কাছে কলার ও দায়িত্ব হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট