1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
খোজারখলা এলাকার প্রভাব খাটিয়ে মজনু’র ‘মাদক সাম্রাজ্য’ সিলেট সিটি নির্বাচন ঘিরে বাড়ছে সম্ভাবনার হিসাব-নিকাশ সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্স অনুষ্ঠিত ‘দাপ্তরিক চেয়ারে জনপ্রতিনিধি বসতে পারেন? রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রটোকল ও দায়িত্ববোধ’ সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন জয় দুর্গা সংঘের কার্যকরী কমিটি গঠন শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময় প্রয়াত সি আর দত্ত বীর উত্তম ও রঞ্জন কর্মকারের স্মরণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার স্মরণ সভা শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কুর দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুলাই) বিকাল ২টায় ক্লাবের হলরুমে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ.এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক ক্রীড়া বিভাগ যীশু দেব, পরিচালক সাংস্কৃতিক বিভাগ তানজিনা মুমিন আহমেদ, পরিচালক আপ্যায়ন বিভাগ জুম্মা আব্বাস রাজু, উপদেষ্টা পরিষদ সদস্য নাসিম হোসেন, আবুল কাহের চৌধুরী শামীম, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট মহবুব আহমদ চৌধুরী ও নুরুদ্দীন আহমদ এডভোকেট-সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ করে প্রেসিডেন্ট শাহরুখ আহমদ শাক্কু ক্লাবের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুন্ন রেখে এর উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ক্লাবের সকল সদস্যকে সাথে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার এবং সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, উপদেষ্টা পরিষদ ও ক্লাবের সম্মানিত সদস্য নবনির্বাচিত প্রেসিডেন্টকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট