
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষনার পর থেকে সারাদেশের ন্যায় সিলেটে ও নির্বাচনী সহিংসতা অব্যাহত রয়েছে।
নির্বাচনের পর থেকে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা কর্তৃক জামায়াত নেতাদের উপর হামলা এবং বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুরের খবর পাওয়া গেছে, খোঁজ নিয়ে জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার থানার আলীনগর ইউনিয়নের টিকড়পাড়া গ্রামের বাসিন্দা জামায়াত নেতা শেখ কায়ছার আহমেদের বাড়িতে ভাংচুর করেছে বিএনপি নামধারী সন্ত্রাসীরা ।
এবং কি তার ছেলে শিবিরের সেক্রেটারী রায়হানকে ব্যাপক মারধর করে তারা।
একই গ্রামের নছিরখানি গ্রামের বাসিন্দা জামায়াত নেতা ইমন আহমদের বাড়িতে হামলা চালায় তারা।
এছাড়া নির্বাচনের আগে লন্ডনে বসবাসরত শিবির কর্মী মাজেদুল ইসলাম নিবার্চনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য ফোনে কলে মানুষকে উৎসাহ দেয়ার কারণে নির্বাচনের পর দিন বিএনপি কর্মীরা তার বাড়িতে ও হামলা চালায়, ব্যাপক ভাংচুর করে তার মা কে বাড়ি বের করে দেয়।
এদিকে সারা বাংলাদেশে বিএনপি সন্ত্রাসী কর্তৃক জামায়াত ও শিবির কর্মীদের উপর বাড়িঘর ভাংচুর ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর শীর্ষ স্হানীয় নেতৃবৃন্দ সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
তারা অবিলম্বে দোষীদের কে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।
Leave a Reply