1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির মতবিনিময়–

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

গত ১৬ সেপ্টেম্বর,২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ ঘটিকার সময় শাহজালাল উপশহরস্থ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতে এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এবং নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেটমেট্রোপলিটন পুলিশ, সিলেট কে এসএমসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। এসময় মতবিনিময় সভার সভাপতি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্য ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান। মতবিনিময় সভায় এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন,১ম সহ সভাপতি জনাব মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি জনাব আলীমুছ ছাদাত চৌধুরী ও কোষাধ্যক্ষ জনাব মোঃ জহির হোসেন বলেন, আমরা ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই। ব্যবসায়ীরা ভ্যাট ও ট্র্যাক্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। সিলেটের আইনশৃ:খলার উন্নয়নে ও ফুটপাত হকার মুক্ত রাখতে নবনিযুক্ত পুলিশ কমিশানকে আহবান জানান। সভায় এসএমসিসিআই এর বক্তারা সিলেটে কিশোর গ্যাং অপতৎপরতা রোধ এবং শহরে যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবী জানান। নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের আইন শৃ:খলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি সবার সহযোগীতা কামনা করেন। সভায় এসএমসিসিআই পক্ষে বক্তব্য রাখেন সভাপতি জনাব খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলুমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন। মতসভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন, জনাব মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), জনাব মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা, জনাব মোঃ তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ- পুলিশ কমিশনার ( নগর বিশেষ শাখা)।জনাব রাখী রানী দাস, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক), এস,এম, পি, সিলেট, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিসি ট্রাফিক, এসএমপি, সিলেট, জনাব মোঃ শাহরিয়ার আলম, ডিসি(দক্ষিণ), মোঃ মুহিবুর রহমান, স্টাফ অফিসার, সহকারী পুলিশ কমিশনার, শেখ শরীফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট