1. friendstvsyl@gmail.com : Hridoye Sylhet : Hridoye Sylhet
  2. tawhidurrahmanshah@gmail.com : Towhidur Rahman : Towhidur Rahman
  3. info@www.hridoyesylhet.com : হৃদয়ে সিলেট :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে উন্নয়ন কাজের ধীরগতি ও হামে শিশু মৃত্যু বৃদ্ধিতে গণদাবী পরিষদের তীব্র ক্ষোভ প্রকাশ মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে জ্ঞান, গবেষণা ও টেকসই উন্নয়নে সেমিনার সিলেটে জেলা প্রশাসকের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের দ্বি-বাষিক নির্বাচন সম্পন্ন গণঅধিকার পরিষদের যুব উইংসের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের ৫ জন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ওয়ালটন প্লাজার চাকুরি মেলা শুরু ২২ জুলাই ‘নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার’ পেলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী ও কবি বাইস কাদির সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা পিয়ার উদ্দীনের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

তাহিরপুর নাগরিক পরিষদের জরুরি মাসিক সভা শনিবার (১০ মে) সন্ধ্যা ৭টায় নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি পার্টি সেন্টারের হলরুমে অনুষ্ঠিত হয়।
তাহিরপুর নাগরিক পরিষদের সভাপতি মো. এনামুল হক এনাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তাহিরপুর নাগরিক পরিষদের প্রধান উপদেষ্টা ইমদাদুল হক তালুকদার ও বাবলু চৌধুরী, সহ সভাপতি মো. আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক আলীমান আখন্দ, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাহার, সদস্য সিরাজুল ইসলাম, তুষার আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. এনামুল হক এনাম বলেন, মানুষ সামাজিক জীব। তাই মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে হবে। শুধু নিজে ভালো থাকাটাই মানুষের প্রধান লক্ষ্য নয়, সমাজের মানুষের উন্নয়নে কাজ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।
তিনি বলেন, তাহিরপুর নাগরিক পরিষদ সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ হতে জনগণকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, অসহায় ও দুস্থদের কল্যাণ, দরিদ্র রোগীদের কল্যাণ ও পুনর্বাসন, বৃদ্ধ ও দৈহিকভাবে অসমর্থ ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি দেশে ও সমাজের উন্নয়নে ব্যাপক অবদান রাখতে তাহিরপুর নাগরিক পরিষদের সকল নেতৃবৃন্দকে নিরলসভাবে কাজ করার আহবান জানান এবং দেশ ও সমাজের যেকোন দূর্যোগময় সময়ে স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জনান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট