সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর দড়া, মদন গৌরী ও হরিপুর এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ রাতে দড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মরহুম মখদ্দুছ আলী (মহাজন বাড়ী) প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট মাওলানা করিম আকবরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম বলেন, “নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে সুন্দর মাধ্যম এর মাধ্যমে ভোটাররা পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। মোহাম্মদ আব্দুল্লাহ আমাদেরই এলাকার তরুণ ও উদীয়মান সন্তান। তার হাতে ইউনিয়নের দায়িত্ব এলে ফুলবাড়ী একটি সুন্দর ও স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, ২৪-পরবর্তী বাংলাদেশে ‘Zen Z’ প্রজন্মসহ সাধারণ মানুষ এখন নতুনত্ব চায়। সময় বদলেছে, মানুষ অনেক সচেতন—চাইলেও শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। মাঠপর্যায়ে অনেকের সাথে কথা বলে দেখেছি, ফুলবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আব্দুল্লাহ। এলাকাবাসী ঐক্যবদ্ধ হলে তাকে বিজয়ী করা কঠিন হবে না।
চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমি আপনাদেরই সন্তান। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারব।” এ সময় তাকে সমর্থন দিয়ে প্রার্থীতা প্রত্যাহার করায় কাশেম উদ্দিন মুন্নার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাহারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আকমান আলী, সাবেক চেয়ারম্যান মো. আব্দুল খালিক, বিশিষ্ট ব্যবসায়ী ফরিজ উদ্দিন ও প্রবীণ মুরব্বি লিয়াকত আলী। এ ছাড়া বোরহান উদ্দিন, খলিল উদ্দিন, মাওলানা শুয়াইবুর রহমান, সাহাবুদ্দিন আহমদ, মুজিব, মামুন, সাহেদ, ছমির উদ্দিন, বাবুল পাল, রিসি বাবু, বেলাল, আজিজুর, আব্দুস শহীদ, শুকুর আহমদ, ফয়েজ, সেলিম ও জয়নালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও এলাকার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ক্বারী ফয়েজ আহমেদ।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : কাকলি শপিং সেন্টার, (লিফট-৬) জিন্দাবাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত