বাইক চালানোর সময় মাথার সুরক্ষায় হেলমেটের বিকল্প নেই। অথচ অনেকেই একবার হেলমেট কেনার পর বছরের পর বছর সেটি ব্যবহার করেন। বাইরে থেকে ভাঙা বা ফাটল না দেখা গেলে নতুন হেলমেট কেনার প্রয়োজনও মনে করেন না। কিন্তু হেলমেটের সুরক্ষা দেওয়ার ক্ষমতা শুধু বাইরের চেহারার ওপর নির্ভর করে না। দীর্ঘদিন ব্যবহারে এর ভেতরের সুরক্ষাব্যবস্থাও দুর্বল হয়ে যেতে পারে। তাই নির্দিষ্ট সময় পর হেলমেট বদলানো জরুরি।
খাবার বা ওষুধের মতো সব হেলমেটের গায়ে নির্দিষ্ট মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা থাকে না। তবে প্রস্তুতকারক সংস্থাগুলো হেলমেটের ব্যবহারকাল সম্পর্কে নির্দেশনা দিয়ে থাকে। ব্যবহারের মাত্রা, সংরক্ষণের পরিবেশ, উপকরণ এবং প্রস্তুতকারকের পরামর্শের ওপর নির্ভর করে এই সময়সীমা ভিন্ন হতে পারে।
অনেক হেলমেট প্রস্তুতকারী সংস্থা নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে প্রায় ৩ থেকে ৫ বছর পর হেলমেট বদলানোর পরামর্শ দেয়। জাপানের পরিচিত হেলমেট নির্মাতা অ্যারাই-ও উৎপাদনের তারিখ ও ব্যবহারের সময়সীমার বিষয়টি গুরুত্ব দেয়। তবে উৎপাদনের সাত বছরসংক্রান্ত তাদের নির্দেশনাকে সব ব্র্যান্ডের জন্য প্রযোজ্য নিয়ম মনে করা ঠিক নয়। তাই হেলমেটের সঙ্গে দেওয়া নির্দেশিকা দেখে নেওয়া সবচেয়ে ভালো।
হেলমেটের বাইরের শক্ত আবরণের পাশাপাশি ভেতরে থাকে বিশেষ ধরনের ফোমের স্তর। একে বলা হয় ইপিএস (এক্সপ্যানডেট পলিস্ট্রেনি) লাইনার। দুর্ঘটনার সময় আঘাতের শক্তি শোষণ করে মাথায় পৌঁছানো ধাক্কা কমাতে এই স্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দীর্ঘদিন ব্যবহারে হেলমেটের ভেতরের প্যাডিং ক্ষয়ে যেতে পারে। ঘাম, ধুলাবালি, চুলে ব্যবহৃত তেল এবং আর্দ্রতার প্রভাবও পড়ে এর উপকরণের ওপর। আবার দীর্ঘ সময় সরাসরি রোদে রাখা, অতিরিক্ত গরম পরিবেশ কিংবা রাসায়নিক পদার্থের সংস্পর্শে এলে হেলমেটের বিভিন্ন অংশের ক্ষতি হতে পারে। ফলে বাইরে থেকে অক্ষত দেখালেও সেটি আগের মতো সুরক্ষা দিতে পারবে কি না, তা নিশ্চিত হওয়া কঠিন।
হেলমেটের বয়স কয়েক বছর না হলেও কিছু পরিস্থিতিতে সেটি আর ব্যবহার করা উচিত নয়।

হেলমেট কেনার সময় শুধু রং, ডিজাইন বা দাম দেখে সিদ্ধান্ত নেবেন না। নিজের মাথার মাপ অনুযায়ী সঠিক ফিটিংয়ের হেলমেট বেছে নিন। পাশাপাশি পণ্যের মানসংক্রান্ত স্বীকৃতি, উৎপাদনের তারিখ, প্রস্তুতকারকের নির্দেশিকা এবং ওয়ারেন্টির শর্ত যাচাই করুন। বাংলাদেশে ব্যবহারের জন্য প্রযোজ্য মান ও অনুমোদনের বিষয়টিও নিশ্চিত হওয়া জরুরি।
মনে রাখবেন, হেলমেট শুধু ট্রাফিক পুলিশের জরিমানা এড়ানোর উপকরণ নয়; দুর্ঘটনায় মাথার গুরুতর আঘাতের ঝুঁকি কমাতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুরোনো হেলমেট দেখতে ভালো লাগছে বলেই সেটি ব্যবহার করতে থাকবেন না। নিরাপত্তার প্রশ্নে সময়মতো হেলমেট বদলানোই বুদ্ধিমানের কাজ।
সংগ্রহকৃত;
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : কাকলি শপিং সেন্টার, (লিফট-৬) জিন্দাবাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত