সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ লালন মিয়া আলম মিয়ার পুত্র। তাঁর বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলার ১০ নম্বর সাহাবুন্দিগি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শাহজালাল (রহ.)-এর মাজারে বেড়াতে এসে তিনি নিখোঁজ হন। এরপর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না।
কোনো সহৃদয় ব্যক্তি লালন মিয়ার সন্ধান পেলে ০১৭১১-০৬৭১৪৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তাঁর সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : কাকলি শপিং সেন্টার, (লিফট-৬) জিন্দাবাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত