সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় আমিন নামের এক যুবকের ছুরিকাঘাতে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে নগরের কাস্টঘর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর গোপনে ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় এর প্রতিবাদ ও বাধা দেন। এতে আমিন ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে আমিন ফোনে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন এবং হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন জানান, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে ছুরিকাঘাতে খুন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : কাকলি শপিং সেন্টার, (লিফট-৬) জিন্দাবাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত