ভোরের শিউলি ফুলের গন্ধে চারপাশ ভরে ওঠার লগ্নে পুণ্য প্রভাতে জেগে উঠেছে আগমনী মহালয়ার সুর। এই মহালয়াকে কেন্দ্র করে শনিবার (১০ অক্টোবর) মুক্তাক্ষরের আয়োজনে সিলেটে এক সার্বজনীন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ভট্টপাড়ার শ্রীশ্রী শিবমন্দির (৮ নং ওয়ার্ড)-এ বিকেল ৩টায় এই মহালয়া অনুষ্ঠান শুরু হয়। দুর্গাদেবীর শ্লোক, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর আবৃত্তি, শ্লোক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়ে এক মনমাতানো আয়োজন করা হয়।
কবিতায় দুটি বিভাগ, চিত্রাঙ্কনে দুটি বিভাগ এবং শ্লোক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সিলেট শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সহকারী প্রোগ্রামার সুভাষ রঞ্জন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় মুরব্বিগণ। অনুষ্ঠানে বিমল কর রচিত গানের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি। এছাড়া দুর্গাপূজার গানের শিল্পী প্রদীপ মল্লিককে উত্তরীয় পরিয়ে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার বিতরণের আগে ছাতকের 'সপ্তক সংগীত বিদ্যালয়'-এর পক্ষ থেকে দলগত সংগীত পরিবেশন করা হয়। এতে সংগীত পরিচালনায় ছিলেন শ্রুতি সরকার এবং তবলায় সংগত দেন অমরেশ সরকার সঞ্জু।
বিমল করের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অদিতি তালুকদার, অর্পা দেব ও প্রিয়াশ্রী কর পিউ। বিচারকার্যে সহায়তা করেন পুনম কর পূজা এবং অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করেন স্বপ্ন কর। অনুষ্ঠান শেষে শ্রীশ্রী শিবমন্দির ভট্টপাড়া কমিটির পক্ষ থেকে আগত প্রায় ২০০ ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
নির্বাহী সম্পাদক -হেলান নির্ঝর
উপদেষ্টা : আব্দুর রশিদ।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত