হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন শাহপরান থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর ঐতিহাসিক টিলাগড় শ্রী শ্রী দুর্গা মন্দিরে এ সভার আয়োজন করা হয়।
স্বপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং টিটন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগরের সদস্য সচিব রাজিব কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্লাবন ভট্টাচার্য।
সভায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, "বাংলাদেশের সকল ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার নিশ্চিত করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনন্য ভূমিকা পালন করেছেন। তাঁরই দেখারো পথ ধরে দেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে এই কল্যাণ ফ্রন্ট কাজ করে যাচ্ছে। সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত বৈষম্য দূর করে একটি সাম্যবাদী সমাজ গঠনে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য।
প্রধান অতিথির বক্তব্যে তুহিন কান্তি নাগ বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মাঠে রয়েছি। শাহপরান থানা এলাকার সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হবে, যা ভবিষ্যতে যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে।
প্রধান বক্তার বক্তব্যে রাজিব কুমার দে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য। শাহপরান থানা কমিটি গঠনের মাধ্যমে এই অঞ্চলের সকল জাতি-বর্ণের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
উক্ত মতবিনিময় ও প্রার্থনা সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মনোজ কান্তি দেব, করুনাময় সিংহ, বীরেন্দ্র শর্মা, নারায়ণ দেবনাথ, হিতাংশু ভূষণ কর, রঞ্জু পাল, হিমেল কর্মকার, বিশু দেব, সঞ্চিত কুমার দেব, রিন্টু দেব, বিপ্লব দেবনাথ, দেবতোষ পাল, শ্যামল পাল, দীলিপ চন্দ্র নাথ, জীবন মনি সিংহ, দুর্গা কুমার নাথ, বিলাস ব্যানার্জি, সুভাষ চন্দ্র দাস, সন্তোষ রায়, দীপ্ত দাস, চয়ন দাস ও প্রিয়ম মল্লিক প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও সকল সম্প্রদায়ের মঙ্গল এবং শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত