আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপকভাবে সফল ও সার্থক করার লক্ষ্যে বিশেষ আহ্বান জানিয়েছে জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখা। ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিকেল ৩টায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ এবং সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাকের দিকনির্দেশনায় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানানো হয়।
সিলেট জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও থানা শাখার রাজপথের সংগ্রামী সহযোদ্ধাদের স্ব-স্ব শাখার ব্যানার ও ফেস্টুনসহ নির্দিষ্ট সময়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সার্থক করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই জিয়া মঞ্চের মূল অঙ্গীকার।
জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত