তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি সন্তান, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দ। এক যৌথ শোক বার্তায় সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও পরম শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মরহুমার জানাজার নামাজ সোমবার (২৪ আগস্ট) বাদ আসর স্থানীয় 'কন্যাখাই জামে মসজিদে' অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত