বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘জাগরণী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ’-এর উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসবের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, বক্তৃতা প্রতিযোগিতা, বিষয়াভিত্তিক আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও সর্বসাধারণকে উক্ত উদযাপন অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত