যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
গত সোমবার (১৭ আগস্ট) হাল সিটির একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় কমিউনিটির শতাধিক প্রতিনিধি অংশ নেন।
হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের সভাপতি গোলাম রাব্বির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুহেল সিরাজের পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা দিদার আহমেদ।
অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাল অ্যান্ড ইস্ট রাইডিং বিএনপি-র সাধারণ সম্পাদক আবু হাসানাত কয়েস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপির নেতৃত্বেই আগামী দিনে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাল অ্যান্ড ইস্ট রাইডিং বিএনপির যুগ্ম সম্পাদক শায়ফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল কামাল, মাহমুদ মিয়া, মুহিবুর রহমান এবং যুক্তরাজ্য যুবদল নেতা কালাম সরকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য দেন শাখা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আলা উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, আনহার মিয়া, মুমিনুল হক জাকির ও নানু মিয়া; সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ এল এম কাওছার, যুগ্ম সম্পাদক শামসুল ইসলাম, শিপন আহমেদ, এনামুল, আবদুর রহমান রুমন ও নূর উদ্দিন; সাংগঠনিক সম্পাদক রোমান সাদিক, দপ্তর সম্পাদক মোজাম্মেল, প্রচার সম্পাদক ফয়জুর রহমান দুলাল এবং ক্রীড়া সম্পাদক ফোয়াদুর রহমান রাজসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হুসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের সার্বিক সহযোগিতায় ৪১ সদস্যের এই নতুন কমিটি অনুমোদিত হওয়ায় নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং দেশ ও দলের স্বার্থে নিবেদিত হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত