বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের জরুরি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ এসোসিয়েশন কার্যালয়ে জরুরী সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফয়েজ উদ্দিন আহমদ, সুব্রত ধর বাপ্পি, মো: জাফর সাদেক কয়েছ গাজী, সাজুওয়ান আহমদ, ইফতেখার আহমেদ, প্রফেসর সিরাজুল হক, আলী আহমদ, মো: বুরহান উদ্দিন, কাজী মাহবুব হোসেন, ওয়ালি মাহমুদ, লোকমান আহমদ মাছুম, আক্তার হোসেন, মতিন আহমদ, একে এম মনোয়ার হোসেন, ইমন আহমদ, আনহার উদ্দিন, শ্রেষ্ট দাস, সাইমুল আলম সেতু, হারুন রিয়াদ প্রমুখ।
সভায় কমিশন বৃদ্ধির জন্য পুনঃশুনানির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে দেখা করা হয়েছে। জ্বালানি সমস্যার কারণে আগামী ২৩ আগস্ট ঘোষিত প্রতিকী ধর্মঘট বাতিল করা হয়েছে। এছাড়া সভায় 'স্টিকার'-এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব সিএনজি স্টেশনের মালিক ও ম্যানেজারদের নির্দেশনাসমূহ গুরুত্বের সাথে দেখার আহ্বান জানানো হয়।
পরবর্তীতে সংগঠনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ও সহ-সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পিকে সংবর্ধনা প্রদান করা হয় ও তাদেরকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এদিকে দুপুরে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: আতিকুর রহমানের সাথে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত