সিলেটের বহুল আলোচিত চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার অপর দুই আসামি—জাকিরের ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় ঘোষণা করেন।
শিশু ফাহিমা ধর্ষণচেষ্টা ও হত্যার ঘটনার মাত্র তিন মাসের মাথায় দ্রুততম সময়ের মধ্যে এই রায় প্রদান করা হলো। মামলার এক মাস পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। অভিযোগপত্রে প্রধান আসামি জাকির হোসেনকে ধর্ষণচেষ্টা ও হত্যার দায়ে এবং তার দুই ভাই জয়নাল ও কালামকে লাশ গুমে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করা হয়।
নিহত ফাহিমা আক্তার (৪) সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। অন্যদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন (৩০) একই গ্রামের পশ্চিম পাড়া ধন রায়ের চক এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
গত ৬ মে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ফাহিমা। দুদিন পর ৮ মে রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে প্রতিবেশী চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জাকির হোসেন পুলিশ ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে এই মর্মান্তিক ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত