জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন স্বাধীনতা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আজকের শিশু-কিশোরদের সুশিক্ষা ও সঠিক ইতিহাসে শিক্ষিত হয়ে একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করে যেতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম শিশুদের মানসিক বিকাশ ও সৃজনশীলতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই চিত্রাঙ্কন ও কবিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে চেতনার প্রকাশ ঘটিয়েছে, তা প্রশংসনীয়।
বুধবার (০৫ আগস্ট) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জালালাবাদ গ্যাস বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কোম্পানির সকল মহাব্যবস্থাপক, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, সিবিএ'র প্রতিনিধিবৃন্দ এবং ক্লাব কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত