পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটি’।
রোববার (২৬ জুলাই) দিনব্যাপী এই সবুজায়ন প্রজেক্ট অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় হরিপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, হেমু তিনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং চান্দা ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান হাজী মো: আলমগীর হোসেন এবং পিপি ক্লাব ডাইরেক্ট এক্সিকিউটিভ রোটারিয়ান আলমগীর হোসাইন, পিএইচএফ।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় সুধীজন হিসেবে অংশ নেন হেমু তিনপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক, প্রধান শিক্ষক শামিম আহমদ, হরিপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল্লাহ মিয়া, সেতুবন্ধন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ফারুক আহমেদ, জৈন্তাপুর উপজেলার প্যাসিফিক ক্লাবের প্রতিনিধি তরিকুল ইসলাম এবং দৈনিক জৈন্তাপ্লাসের সাংবাদিক হাসান আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামীর সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত