পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থা সিলেটের (রেজি নং-১১৪৩/১১) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সিলেট নগরীর বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন জাতের বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন বন্ধণ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক মো. জমির আলী বেপারী, সহ-সভাপতি হাজী মো. আবুল হাসেম খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মো. সানি আলম ও ফাহিম, কোষাধ্যক্ষ মো. আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন এবং প্রচার সম্পাদক মো. সেলিম।
এ ছাড়াও কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য হাজী জাহাঙ্গীর হোসেন, মোবারক হোসেন হিরা ও মো. শাহজাহান মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংস্থার নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও সবুজ পরিবেশ গড়ে তুলতে তাদের এই সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত