বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নেতা যুক্তরাজ্য প্রবাসী মাজেদুল ইসলামের খোজে বাড়িতে পুলিশ।
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া গ্রামের খলকু মিয়ার ছেলে যুক্তরাজ্য প্রবাসী মাজেদুল ইসলামের খোজে তার বাড়িতে যায় পুলিশ।
তাকে না পেয়ে বাড়িতে অবস্থানরত তার মায়ের কাছে জানতে চায় তার বর্তমান অবস্থান। তাহার মা পুলিশকে জানান সে লন্ডনে এতে পুলিশ ক্ষিপ্ত হয়ে তার মা কে বিভিন্ন ভাবে হয়রানি করে।
উল্লেখ্য যে শিবির নেতা মাজেদুল ইসলাম নামে গত ২৮/০৭/২০২৪ইং তারিখে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় যার নং ১১২/২৪ তিনি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করার কারণে তার বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে মাজেদুল ইসলামের মা সোনারা বেগম জানান আমার ছেলে মাজেদুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, ইনস্টাগ্রামে সরকারের সমালোচনা করার কারণে তার জীবন এখন হুমকির মুখে।
তারপর ও কিছুদিন পর পর পুলিশ থাকে খুজতে আসে।
আমি আমার ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত।
সম্পাদক ও প্রকাশক : রুবেল আহমদ
উপদেষ্টা : আব্দুর রশিদ (কমিউনিটি নেতা ফ্রান্স প্রবাসী)।
আইন উপদেষ্টা : এড: আনোয়ার হোসেন, এডিশনাল পিপি, জজ কোট - সিলেট, এড: মামুন আহমদ রিপন, এডিশনাল পিপি, জজ কোট, সিলেট।
বার্তা সম্পাদক : মুশফাকুর রহমান।
অফিস : ১৭ নং সিটি বাণিজ্যিক ভবন, বন্দর বাজার সিলেট।
যোগাযোগ : 01716-220310
ইমেইল - hridoyesylhetnews@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত